০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
লুজারের শীর্ষে সায়হাম কটন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৪:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১০২২০ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১০ মে) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সায়হাম কটন মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৫.৬১ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৫.৫৬ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড এর শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৪.৮৫ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে পিপলস লিজিং ৪.৫৫ শতাংশ, যৌথভাবে মীর আখতার হোসাইন ও কুইন সাউথ টেক্সটাইল ৪.০৭ শতাংশ, যৌথভাবে জেএমআই সিরিঞ্জ ও রানার অটোমোবাইলস ৩.৯৩ শতাংশ এবং যৌথভাবে বিবিএস লিমিটেড ও তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম ৩.৯১ শতাংশ কমেছে।
ঢাকা/এসএইচ



































