এনআরবিসি ব্যাংকের আইপিও লটারির ড্র আজ
- আপডেট: ১১:২৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ১০৪২৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য লটারির ড্র আগামী আজ ৩ মার্চ (বুধবার) অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই দিন কোম্পানিটির লটারির ড্র বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।
এনআরবি কমার্শিয়াল ব্যাংক শেয়ারবাজার ১২ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১২০ কোটি টাকা উত্তোলন করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয়, সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু হয়েছে ১৩.৮৬ টাকা। এবং বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৫ টাকা।
আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এএফসি ক্যাপিটাল লিমিটেড।
গত ১৮ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৯তম সভায় ব্যাংকটির আইপিও অনুমোদন দেয়া হয়।
আরও পড়ুন:
- পুঁজি আপনার হলে নিরাপদ বিনিয়োগের দায়িত্ব কার?
- ত্রুটিপূর্ণ অডিট রিপোর্ট পেলে ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান
- এবার পুনর্গঠিত হলো এমারেল্ড অয়েলের পরিচালনা পর্ষদ
- ডিভিডেন্ড ঘোষনা করেছে লাফার্জ হোলসিম
- পুঁজিবাজারের স্মল ক্যাপে আসছে ১২টি আইটি কোম্পানি
- সিমের তথ্যভাণ্ডার কাজে সফলতায় পুরস্কারে মনোনীত বিটিআরসি
- আইপিএলের চেয়ে বেশি কার্যকর পাকিস্তান প্রিমিয়ার লিগ
- জামিনে মুক্ত বার্সার সাবেক সভাপতি
- অভিষেকেই দীঘির দুই সিনেমা
- দীর্ঘ সময় পর প্রেক্ষাগৃহে জয়া আহসান
- ফ্লোর প্রাইস নিয়ে নতুন নির্দেশনা বিএসইসির
- মানুষের খাদ্য সমস্যার দিকে খেয়াল রাখার নির্দেশ
- আর্থিক খাতের ডিভিডেন্ড সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সার্কুলার প্রত্যাহারের দাবি
- ফের বাতিল হলো থ্রি অ্যাঙ্গেল মেরিনের আইপিও
- দর পতনের শীর্ষে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স



































