০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

ছয় ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • / ১০৪৬০ বার দেখা হয়েছে

কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এসময় ঘন কুয়াশার কারণে চরলক্ষ্মী চ্যানেলে ফেরি কামিনী নোঙর করা ছিল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন এই তথ্য জানিয়েছেন।

মো. ইকবাল হোসেন বলেন, শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ঘন কুয়াশা দেখা দেয়। কুয়াশার কারণে রাত ৩টা থেকে আজ শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। নৌপথের দুর্ঘটনা এড়িয়ে চলতে রুটটিতে ফেরি চলাচল বন্ধ রেখে চরলক্ষ্মী চ্যানেলে ফেরি কামিনী নোঙর করে রাখা হয়। কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন: যাত্রীদের নিরাপত্তায় সিলেটে র‍্যাবের তদারকি

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ছয় ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

আপডেট: ১১:০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩