পিপলস লিজিংয়ের লেনদেন শুরু
- আপডেট: ১২:৪৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ১০৫২৭ বার দেখা হয়েছে
পুঁজিবাজারের আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের লেনদেন প্রায় ৫ বছর বন্ধ থাকার পর অবশেষে আজ রোববার (১০ মার্চ) লেনদেন শুরু হয়েছে। এদিন দেশের ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) কোম্পানিটির শেয়ারের লেনদেন শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, আজ কোম্পানিটি ৩ টাকা দরে শেয়ার লেনদেন শুরু করেছে। লেনদেন শুরুর ১৫ মিনিটের মধ্যে কোম্পানিটির ৪০ হাজার ১৮৬টি শেয়ার ১২ বারে হাতবদল হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার (৭ মার্চ) ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় ১০ মার্চ থেকে ‘জেড’ ক্যাটাগরির অধীনে কোম্পানির শেয়ারের লেনদেন পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: অডিট ফার্ম তালিকাভুক্ত করতে নীতিমালা করবে বিএসইসি
উল্লেখ্য, ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছিল ডিএসই।
ঢাকা/এসএ





































