ডিভিডেন্ড পাঠিয়েছে তিন কোম্পানি
- আপডেট: ০৬:৪৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- / ১০৯০৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানি তিনটি হলো: উত্তরা ব্যাংক পিএলসি, সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেড এবং নাভানা সিএনজি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গত ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরে উত্তরা ব্যাংক বিনিয়োগকারীদের মোট ৩০ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং সাদে ১২ শতাংশ বোনাস শেয়ার।
এছাড়াও ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য সিঅ্যান্ডএ টেক্সটাইল ০ দশমিক ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
এবং ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য নাভানা সিএনজি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিএসই টেকনোলজি হাব হিসেবে কাজ করবে: ডিএসই চেয়ারম্যান
কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর উত্তরা ব্যাংক ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে।
ঢাকা/এসএইচ


































