মিডল্যান্ড ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপডেট: ০৬:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
- / ১০৩৪৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মঙ্গলবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
সূত্র অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে ৮ পয়সা আয় হয়েছিল।
আরও পড়ুন: ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ৪৬ পয়সা। গত বছরের একই সময়ে ৩৭ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ২৯ পয়সা।
ঢাকা/এসএইচ



































