১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ দুই কর্মকর্তার পদত্যাগ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • / ১১৭৭২ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বাংলাদেশ ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাস ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাহ মো. নাসের পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের আলটিমেটামের পর তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ৪ কর্মকর্তাকে আজ সোমবার দুপুর ১টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা।

দুপুর সাড়ে ১২ দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পক্ষে এই আলটিমেটাম দেন মহিউদ্দিন রনি।

চারজন কর্মকর্তা হলেন- ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান, ডেপুটি গভর্নর-৩ খুরশিদ আলম, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মাসুদ বিশ্বাস ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আব ফারাহ মো. নাসের।

আরও পড়ুন: ব্যাংকগুলোকে নতুন যে নির্দেশনা দিলো কেন্দ্রীয় ব্যাংক

মহিউদ্দিন রনি বলেন, গত ৪ আগস্ট বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ইডিএফ ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন। তাদের এই দোসররা যদি কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্বে থাকেন তাহলে এভাবে দেশের অর্থ আরও লুটপাট হবে। পাশাপাশি তাদের হাতে টাকা গেলে তারা মানুষ এবং অস্ত্র কিনবেন। যার মাধ্যমে দেশ অস্থিতিশীল হয়ে উঠবে।

এ জন্য দুপুর ১টার মধ্যে চার কর্মকর্তাকে পদত্যাগ করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা বাংলাদেশ ব্যাংকের ঘেরাও করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ দুই কর্মকর্তার পদত্যাগ

আপডেট: ০১:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪