সূচকের উত্থানে কমেছে লেনদেন
- আপডেট: ০৩:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৩৮৬ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ সেপ্টেম্বর) মূল্যসূচকের উত্থানে কমেছে লেনদেন। পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৫ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৬০ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ২৭৩ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯৬ পয়েন্টে।
আরও পড়ুন: ব্লকে আট কোম্পানির বড় লেনদেন
এদিন ডিএসইতে মোট ৬৭৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ১১২ টির, কমেছে ২৩৭ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪৯ টি কোম্পানির বাজারদর।
ঢাকা/এসএইচ


































