০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

সাংবাদিকের ওপর হামলা, স্টার কাবাবের ১১ স্টাফ গ্রেফতার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • / ১০৫০৪ বার দেখা হয়েছে

রাজধানীর স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও গন্ধযুক্ত টিক্কা দেয়ার প্রতিবাদ করায় সাংবাদিক সালেহ মোহাম্মদ রশীদ অলক নামে এক গ্রাহককে মারধর করা হয়েছে। এ অভিযোগে হোটেলটির ম্যানেজারসহ ১১ কর্মীকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। সোমবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রাসেল সারোয়ার বলেন, রোববার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানীর স্টার কাবাব থেকে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, স্টার কাবাবে সালেহ মোহাম্মদ রশীদ অলক নামে একব্যক্তির ওপর হামলার ঘটনায় একটি মামলাও করা হয়েছে। মামলার পর ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। সবার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অজ্ঞাত আরও চার থেকে পাঁচ জনের নামে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আরও কেউ জড়িত থাকলে, সবাইকে আইনের আওতায় আনা হবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে ভুক্তভোগী সালেহ মোহাম্মদ রশীদ অলক বলেন, রোববার দুপুরে বন্ধুর সাথে বনানীর স্টার কাবাবে খেতে গিয়েছিলাম। এ সময় কাচ্চির সঙ্গে পচা ও গন্ধযুক্ত টিক্কা দেয়া হয়। পরে বিষয়টি নিয়ে হোটেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। আমার বন্ধুও খাবারে গন্ধ হওয়ার অভিযোগ করলে, স্টার কাবাবের ম্যানেজার তাকে বলেন, জীবনে টিক্কা খাননি আপনি। এটা এমনই হয়।

আরও পড়ুন: সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট সাময়িক বরখাস্ত

তিনি আরও বলেন, একপর্যায়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে আশপাশের আরও তিন গ্রাহক একই অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কলবেল চেপে সব স্টাফকে জড়ো করেন ম্যানেজার। এ সময় স্টার কাবাবের ১৪ থেকে ১৫ জন মিলে বেধড়ক মারধর করেন আমাকে। এতে মাথা ফেটে রক্ত বের হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

উল্লেখ্য, সালেহ মোহাম্মদ রশীদ অলক ‘পলিটিক্যাল নিউজ ২৪’ নামের একটি অনলাইন পোর্টালের নির্বাহী সম্পাদক।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সাংবাদিকের ওপর হামলা, স্টার কাবাবের ১১ স্টাফ গ্রেফতার

আপডেট: ০৫:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪