০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

শাহরুখের যতো খারাপ কাজ যেভাবে সামলেছেন গৌরী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • / ১০৫০০ বার দেখা হয়েছে

তিন বছরের বেশি সময় একসঙ্গে কাটিয়ে ফেলেছেন বলিউডের সবচেয়ে মিষ্টি জুটি শাহরুখ খান ও গৌরী খান। এখন তারা তিন সন্তানের বাবা-মা। আরিয়ান, সুহানা ও আব্রাম সংসারে আসার পর বদলে গেছে এই তারকা দম্পতির জীবন। বহু সাক্ষাৎকারে বারবার এ কথা স্বীকার করেছেন বলিউড কিং।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গৌরী সাদামাঠা মধ্যবিত্ত জীবনযাপন পছন্দ করেন; যে সংসারে বাবা তার মতো, সেখানে ঠিক গৌরীর মতোই একজন মায়ের দরকার- এও জানিয়েছিলেন।

নায়কের স্ত্রী গৌরী সন্তানদের কাছে কেমন, তারও প্রশংসা করেন। যেমন শাহরুখ বলেছিলেন, ‘আমি কখনও ভাবিনি, গৌরী এত ভালো একজন মা হয়ে উঠবে। ওকে বাচ্চাদের খুব একটা আহ্লাদ দিতেও দেখিনি কখনও। ও কিন্তু তেমন একেবারেই না। তাই আমি অবাক হয়েছিলাম, কীভাবে গৌরী মা হিসেবে এমন অসাধারণ হয়ে উঠল।’

আরও পড়ুন: মারা গেছেন ‘টারজান’ চরিত্রের রন এলি

তবে শুধু মা হিসেবে নয়, জীবনের প্রতিটি পদক্ষেপে শাহরুখের পাশে থেকেছেন গৌরী। তাই ৩৩ বছর কাটিয়েও প্রেমে কোনও ঘাটতি হয়নি। শাহরুখ এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার মনে হয়, গৌরীই সবটা সামলে রেখেছে। আমি বহু ভুল করেছি। বহু খারাপ কাজ করেছি। কিন্তু কোনো এক জায়গা থেকে গৌরী নীরব থেকে আমাকে সামলেছে।’

উল্লেখ্য, দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফেরেন শাহরুখ খান। সে বছর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

শাহরুখের যতো খারাপ কাজ যেভাবে সামলেছেন গৌরী

আপডেট: ১১:৪৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪