০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
পাইওনিয়ার ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১০:৪৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১০২৫৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
রোববার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৭০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৩৬ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৯ টাকা ৪৭ পয়সা।
ঢাকা/এসএইচ





































