তিতাস গ্যাসের প্রেফারেন্স শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন
- আপডেট: ১০:৫৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১০২৪৮ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন প্রেফারেন্স শেয়ার ইস্যুর জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, গত ২৪ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত কোম্পানির পঞ্চম বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা ২৮ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৪৬৯টি অপরিশোধযোগ্য (Irredeemable) নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেন। এসব শেয়ার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অনুকূলে ইস্যু করা হবে।
জানা গেছে, ৩০ জুন ২০২৩ পর্যন্ত সরকার থেকে প্রাপ্ত ২৮২ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার ৬৯০ টাকা ইক্যুইটির বিপরীতে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্য ও ইস্যু মূল্যে এই শেয়ার ইস্যু করা হবে।
পরবর্তীতে বিষয়টি অনুমোদনের জন্য বিএসইসিতে উপস্থাপন করা হলে কমিশন গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখে এ প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন প্রদান করেছে।
ঢাকা/এসএইচ



































