০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬
ডিভিডেন্ড ঘোষণা করেছে আফতাব অটোমোবাইলস
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৬:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ১১২০৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলস লিমিটেড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪১ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০৪ পয়সা।
আরও পড়ুন: সি পার্লের ডিভিডেন্ড ঘোষণা
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৪৯ টাকা ৬৪ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ নভেম্বর।
ঢাকা/এসএইচ































