মালেক স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট: ১২:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / ১০৭৪৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত মালেক স্পিনিং ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩৮ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ১৪ পয়সা।
আরও পড়ুন: ডিভিডেন্ড ঘোষণা করল ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক
আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৩ টাকা ৭৪ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ৪৬ টাকা ৭৭ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।
ঢাকা/এসএইচ



































