ন্যাশনাল টিউবসের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ০৬:৩২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ১০৬৬৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সোমবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১২ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১০ পয়সা লোকসান হয়েছিল।
আরও পড়ুন: আমরা পরিবর্তনের সুবাতাস পাচ্ছি: ডিএসই চেয়ারম্যান
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ০৮ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ১ টাকা ১২ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩৬ টাকা ৪১ পয়সা।
ঢাকা/এসএইচ



































