সূচকের পতনে চলছে লেনদেন
- আপডেট: ১১:২৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ১০৩৭৬ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ জানুয়ারি) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন। কমছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর এক ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৫৭ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ০৭ দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯০৫ পয়েন্টে।
আরও পড়ুন: শেয়ার কিনবেন এসিআই লিমিটেডের চেয়ারম্যান
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৭২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২০ টির, কমেছে ১৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২ টি কোম্পানির শেয়ারদর।
ঢাকা/এসএইচ




































