১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বেক্সিমকো

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:৪৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / ১০৫৬৭ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৫৮ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৮২ পয়সা আয় হয়েছিল।

আরও পড়ুন: বেক্সিমকো ফার্মার আর্থিক প্রতিবেদন প্রকাশ

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৪ – ডিসেম্বর,২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ৩ টাকা ৭৮ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে ৩ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮২ টাকা ৫৭ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯৩ টাকা ৯৮ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বেক্সিমকো

আপডেট: ০৮:৪৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫