০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

আশরাফ টেক্সটাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত বিএসইসির

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০৪৬৮ বার দেখা হয়েছে

পুঁজিবাজারের ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের কোম্পানি আশরাফ টেক্সটাইল মিলস লিমিটেডের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ বিভিন্ন অনিয়মের কারণে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত ৫ ফেব্রুয়ারি বিএসইসির ৯৪১ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশরাফ টেক্সটাইল মিলসের বিরুদ্ধে পরিচালিত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে ৮৮১ তম এবং ৯০২ তম কমিশন সভার সিদ্ধান্তসমূহ পর্যালোচনাপূর্বক সিকিউরিটিজ আইন ও বিধি লঙ্ঘনের জন্য বিএসইসি প্রয়োজনীয় এনফোর্সমেন্ট ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের নিয়ে শর্ট ভিডিও প্রতিযোগিতার আয়োজন করবে বিএসইসি

সেই সঙ্গে প্রতিষ্ঠানটির মানি লন্ডারিং বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ প্রেরণ করার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

আশরাফ টেক্সটাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত বিএসইসির

আপডেট: ১০:৫৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫