০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

রোববার তিন পার্বত্য অঞ্চলে ব্যাংক বন্ধ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:১০:২১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / ১০৪১১ বার দেখা হয়েছে

চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে আগামী ১৩ এপ্রিল (রোববার) তিন পার্বত্য অঞ্চল রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে সব ব্যাংক বন্ধ থাকবে। আজ সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাংলাদেশ ব্যাংক জানায়, চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে ১৩ এপ্রিল রোববার তিনটি পার্বত্য জেলায় (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর সব শাখা, উপশাখা বন্ধ থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন: ট্রেজারি বিল-বন্ডে ব্যক্তি খাতের বিনিয়োগে বেড়েছে

এর আগে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে ১৩ এপ্রিল তিন পার্বত্য অঞ্চল রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ছুটি ঘোষণা করছে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি জানান, পার্বত্য অঞ্চলে চৈত্র সংক্রান্তিতে বিজু, বৈষাবী, সাংগ্রাইসহ অনেক উৎসবের আয়োজন করা হয়। তাদের জন্য নির্বাহী আদেশে একটি ছুটির বন্দোবস্ত করা হয়েছে। এই ছুটি আমাদের সমতলে যারা জাতিগোষ্ঠী আছেন যেমন- সাঁওতাল, খাসিয়া বা গারো, তাদের জন্যও এই ছুটি প্রযোজ্য হবে।

পরে ২৭ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি করে তিন পার্বত্য অঞ্চলে ১৩ এপ্রিল ছুটি ঘোষণা করে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

রোববার তিন পার্বত্য অঞ্চলে ব্যাংক বন্ধ

আপডেট: ০৭:১০:২১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫