০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

কাসেম ইন্ডাস্ট্রিজের আয় কমেছে ২৯ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / ১০৩৬৭ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ২৯ দশমিক ১৬ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১৭ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২৪ পয়সা আয় হয়েছিল।

আরও পড়ুন: তমিজউদ্দিন টেক্সটাইলের ইপিএস বেড়েছে

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৭ পয়সা। গতবছর একই সময়ে ৫৮ পয়সা আয় হয়েছিল। প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৭২ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৪৭ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৭৮ পয়সা।

ঢাকা/এসএইচ

ট্যাগঃ

শেয়ার করুন

কাসেম ইন্ডাস্ট্রিজের আয় কমেছে ২৯ শতাংশ

আপডেট: ০৬:৫১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫