০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন হতে পারেঃ ওবায়দুল কাদের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
  • / ১০৩২৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নেয়ায় ১৪ এপ্রিল থেকে আরও এক সপ্তাহের লকডাউনের কথা ভাবছে সরকার। এমনটা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৯ এপ্রিল) সকালে সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, দেশের করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। বেড়েছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে।

চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না বলেও জানান তিনি।

ঢাকা/এসএ

শেয়ার করুন

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন হতে পারেঃ ওবায়দুল কাদের

আপডেট: ১২:৩৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১