০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

আমদানি করা লিপস্টিকের দাম বাড়ছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / ১০৩৮৫ বার দেখা হয়েছে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ঠোঁটের প্রসাধনী আমদানি করার ক্ষেত্রে শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন। এটি কার্যকর হলে আমদানি করা ঠোঁটের প্রসাধনীর দাম বাড়বে। প্রতি কেজি লিপস্টিকে আমদানি শুল্ক আগে ২০ ডলার থাকলেও তা বাড়িয়ে ৪০ ডলার করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া লিপলাইনার, লিপগ্লোস, লিপজেল এবং এ জাতীয় প্রসাধনীর ক্ষেত্রে আগে কোনো শুল্ক না থাকলেও প্রতি কেজিতে ২০ ডলার করার প্রস্তাব করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সোমবার (২ জুন) বিকেলে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট। এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরের বাজেট টেলিভিশন ও বেতারের মাধ্যমে ঘোষণা করেছিলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটটি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে, যা পূর্ববর্তী বছরগুলোর বাজেটের তুলনায় ভিন্ন।

আরও পড়ুন: বাজেটে দাম কমার যত সুখবর

প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) তুলনায় ৭ হাজার কোটি টাকা কম, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আমদানি করা লিপস্টিকের দাম বাড়ছে

আপডেট: ০৭:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫