০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
বোর্ড সভা করবে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ১০৪৪৭ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৭ আগস্ট বিকাল ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম (জানুয়ারি’২৫-মার্চ’২৫) এবং ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল’২৫ থেকে জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এছাড়া, একই সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
আরও পড়ুন: এনসিসি ব্যাংকের ক্যাশ ডিভিডেন্ড বিতরণ
বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ঢাকা/এসএইচ







































