০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

কারণ ছাড়াই বাড়ছে দুলামিয়া কটনের শেয়ারদর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ১০৪২২ বার দেখা হয়েছে

কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। ‎ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩২.১৩ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রবিবার (১০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ‎তথ্য মতে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত ১০ আগস্ট ডিএসই কোম্পানিকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দর বাড়ছে।

আরও পড়ুন: ব্লক মার্কেটে ৩ কোম্পানির বড় লেনদেন

গত ১৩ জুলাই দুলামিয়া কটনের শেয়ার দর ছিল ৭৫ টাকা। আর ১০ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ৯৯.১০ টাকায়। অর্থাৎ কয়েক কার্যদিবসের শেয়ারটির দর বেড়েছে ২৪.১০ টাকা বা ৩২.১৩ শতাংশ।

‎এভাবে কোম্পানিটির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

কারণ ছাড়াই বাড়ছে দুলামিয়া কটনের শেয়ারদর

আপডেট: ০৩:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫