০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ১০৩৮৮ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ০৫ পয়সা ছিল।

চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২১ পয়সা, যা গত বছরের একই সময়ে ২০ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৫৩ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স

আপডেট: ১২:১৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫