০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
রংপুর ফাউন্ড্রির ডিভিডেন্ড ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১০:২৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ১০৩১২ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রংপুর ফাউন্ড্রি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৮৬ পয়সা, আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ৭৮ পয়সা।
অর্থবছরশেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১ টাকা ৫৬ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৫৪ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৯ পয়সা।
আগামী ২০ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
ঢাকা/এসএইচ



































