ইস্টার্ন ক্যাবলসের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ০৭:৩৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ১০২৩৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ক্যাবলস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৬৩ পয়সা লোকসান হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১ টাকা ৪৪ পয়সা লোকসান হয়েছিল।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ১৫ পয়সা, যা গত বছর একই সময়ে মাইনাস ১ টাকা ৮৮ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৩৮ টাকা ৬৯ পয়সা।
ঢাকা/এসএইচ
































