১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬
অলটেক্স ইন্ডাস্ট্রিজের ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১০:০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ১০২৪৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেবে না।
রোববার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৮ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ পয়সা লোকসান হয়েছিল।
সর্বশেষ বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৬৩ পয়সা, যা আগের বছর ছিল মাইনাস ১ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৭৭ পয়সা।
ঢাকা/এসএইচ
ট্যাগঃ































