০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

স্কয়ার টেক্সটাইলসের ক্রেডিট রেটিং সম্পন্ন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৯৯ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইলস লিমিটেড তাদের ক্রেডিট রেটিংয়ে সর্বোচ্চ মানের ফল অর্জন করেছে। এই ফলাফল কোম্পানিটির ব্যতিক্রমী আর্থিক সক্ষমতা এবং উচ্চ নির্ভরযোগ্যতা নির্দেশ করে।

আজ বুধবার (১০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি নিশ্চিত করেছে যে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (ক্রিসল) স্কয়ার টেক্সটাইলসকে দীর্ঘমেয়াদে “এএ+” রেটিং প্রদান করেছে। পাশাপাশি স্বল্পমেয়াদে কোম্পানিটির রেটিং নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ গ্রেডগুলোর মধ্যে অন্যতম “এসটি-১”।

ক্রিসল এই রেটিং নির্ধারণ করেছে ৩১ জুন, ২০২৫ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণীর ওপর ভিত্তি করে। এছাড়াও, রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত এবং গুণগত তথ্যও এই মূল্যায়নে বিবেচনা করা হয়েছে।

উল্লেখ্য, রেটিং এজেন্সি দীর্ঘমেয়াদে কোম্পানিটির ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি বা আউটলুককে ‘স্থিতিশীল’ বলে ঘোষণা করেছে। দীর্ঘমেয়াদে ‘এএ+’ রেটিং সাধারণত বোঝায় যে, কোম্পানির আর্থিক বাধ্যবাধকতা পূরণের সক্ষমতা অত্যন্ত শক্তিশালী এবং এর ঝুঁকি তুলনামূলকভাবে প্রায় নেই বললেই চলে। অন্যদিকে, স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং নির্দেশ করে যে, স্বল্পমেয়াদী আর্থিক দায় পূরণের ক্ষেত্রে কোম্পানির সক্ষমতা সর্বোচ্চ মানের।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

স্কয়ার টেক্সটাইলসের ক্রেডিট রেটিং সম্পন্ন

আপডেট: ১২:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫