১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
বছরের প্রথম পাঁচদিনে রেমিট্যান্স এলো ৭ হাজার ৩৬৮ কোটি টাকা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:৫৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ১০২৪৪ বার দেখা হয়েছে
চলতি জানুয়ারির প্রথম পাঁচদিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) সাত হাজার ৩৬৮ কোটি ৮০ লাখ টাকা।
গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান জানান, গত বছরের জানুয়ারি প্রথম পাঁচদিনে প্রবাসী আয় এসেছিল ৩৯ কোটি ৭০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৫২ শতাংশ। অন্যদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে এক হাজার ৬৮৯ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ৫ জানুয়ারি পর্যন্ত এই প্রবাসী আয় এসেছিল এক হাজার ৪১৭ কোটি ৪০ লাখ ডলার।
ঢাকা/এসএইচ






































