০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬
৩ কোম্পানির ডিভিডেন্ড বিতরণ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৫:১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০১৮৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- সামিট পাওয়ার,রংপুর ফাউন্ডারি, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, আলোচ্য অর্থবছরে সামিট পাওয়ার ১০ শতাংশ ক্যাশ, রংপুর ফাউন্ডারি ২৩ শতাংশ ক্যাশ, ডমিনেজ স্টিল দশমিক ৩৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে।
ঢাকা/এসএইচ


































