লুজারের শীর্ষে ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড
- আপডেট: ০৫:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০১৯৮ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৮ ফেব্রুয়ারি) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড । ফান্ডটির ইউনিট দর ০.৫০ টাকা বা ৯.৮০ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২.৩০ টাকা বা ৮.৭১ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর শেয়ার দর ২.০০ টাকা বা ৭.০২ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড ৬.৪৩ শতাংশ, প্রাইম ব্যাংক আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড ৬.৩৮ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড ৬.৩৫ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৫.০৩ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ৪.৭১ শতাংশ, রহিম টেক্সটাইল ৪.৩০ শতাংশ এবং পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩.৮৫ শতাংশ কমেছে।
ঢাকা/এসএইচ



































