০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২৮৩ শেয়ারদর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০১৯৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৩টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গরবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৪৬ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৫৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৯ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১০ দশমিক ০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৮৬ ও ২০৪১ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৬৭ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮৩টি, কমেছে ৫২টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২৮৩ শেয়ারদর

আপডেট: ১১:৪২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬