গেইনারের শীর্ষে একমি পেস্টিসাইডস
- আপডেট: ০৩:৩৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ১০২০৭ বার দেখা হয়েছে
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮টি কোম্পানির মধ্যে ৭৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৩১ মার্চ) ডিএসইতে সর্বোচ্চ একমি পেস্টিসাইড লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৫ পয়সা বা ৭ দশমিক ৬১ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের দর বেড়েছে ৬ দশমিক ৪ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ড্রাগন সোয়টারের ৫.৪৩ শতাংশ, বিডি থাই ফুডের ৪.৩৫ শতাংশ, স্যালভো অর্গানিক ৪.২৮ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৪ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সে ৩.৯৭ শতাংশ, জনতা ইন্স্যুরেন্স পিএলসির ৩.৮৫ শতাংশ এবং টেকনো ড্রাগ লিমিটেডের ৩.৮২ শতাংশ ইউনিট দর বেড়েছে।
ঢাকা/এসএইচ

































