০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

কারণ ছাড়াই বাড়ছে ডমিনেজ স্টিলের শেয়ারের দাম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ১০২০৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল অ্যান্ড বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ারের দাম কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মত, শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত ৭ এপ্রিল কোম্পানিটিকে চিঠি পাঠায় ডিএসই। চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ারের দাম বাড়ছে।

জানা গেছে, ডমিনেজ স্টিলের দু’টি কারখানা রয়েছে। এর মধ্যে নরসিংদীর কারখানা বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নজরে এসেছে। ফলে কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত বলে মনে করে উভয় স্টক এক্সচেঞ্জে কর্তৃপক্ষ।

ডমিনেজ স্টিল অ্যান্ড বিল্ডিং সিস্টেমস লিমিটেডের গত ১০ মার্চ শেয়ার দর ছিল ৩৬.৪০ টাকায়। আর ৮ এপ্রিল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৪৯.১০ টাকায়। অর্থাৎ ১ মাসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১২.৭০ টাকা বা ৩৫ শতাংশ।

এভাবে কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

কারণ ছাড়াই বাড়ছে ডমিনেজ স্টিলের শেয়ারের দাম

আপডেট: ১২:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬