ইউনিলিভার কনজিউমারের মুনাফা কমেছে
- আপডেট: ১০:১১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১০২৩৭ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ২৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৭ টাকা ১৬ পয়সা আয় হয়েছিল।
আলোচ্য সময়ে কোম্পনিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১০ টাকা ৭৪ পয়সা; যা আগের বছর একই সময় ১৯ টাকা ০৩ পয়সা লোকসান ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২২ টাকা ৫৮ পয়সা।
ঢাকা/এসএইচ



































