১১:২৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ঢাকা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ১০২৮৫ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ডিভিডেন্ড দেবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ২১ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর , ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৬৪ পয়সা।

আগামী ২৫ জুন, ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও ডিভিডেন্ড প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ১৮ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ঢাকা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ১১:৫৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬