লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক
- আপডেট: ০৩:৫৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১০২৩৫ বার দেখা হয়েছে
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১০ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ৩৭ কোটি ৮০ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ৩৩ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১৫ কোটি ৩৯ লাখ ০৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সাইফ পাওয়ারটেক লিমিটেড , অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড , টেকনো ড্রাগস লিমিটেড , কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড , দ্য সিটি ব্যাংক পিএলসি এবং অগ্নি সিস্টেমস লিমিটেড।
ঢাকা/এসএইচ



































