০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:১৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / ১০২২৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১০ মে) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৫ কোটি ৯৯ লাখ ১৫ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড এর। এদিন কোম্পানিটির ৯ কোটি ৮৫ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ৮৮ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৩ কোটি ৬২ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এনসিসি ব্যাংক পিএলসি ৩ কোটি ২৮ লাখ ৬২ হাজার টাকার শেয়ার এবং রেনাটা লিমিটেড ৩ কোটি ১০ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

আপডেট: ০৪:১৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬