০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস প্রকাশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ১০২২৬ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা গেছে, আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় কমেছে এবং ক্যাশফ্লো ইতিবাচক থেকে নেতিবাচকে নেমে এসেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫৯ পয়সা, যা গত বছরের একই প্রান্তিকে ছিল ৬৫ পয়সা। বছরের ব্যবধানে ইপিএস কমেছে ৬ পয়সা বা প্রায় ৯ শতাংশ।

ক্যাশফ্লোর চিত্রেও অবনতি লক্ষণীয়। এই প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১১ পয়সা, যেখানে গত বছর একই সময়ে তা ছিল ৩১ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ক্যাশফ্লো ইতিবাচক থেকে নেতিবাচকে নেমে আসায় কোম্পানির তারল্য ব্যবস্থাপনায় চাপ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৭ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস প্রকাশ

আপডেট: ০৭:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬