০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৭:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১০২৪২ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৭ শতাংশ ডিভিডেন্ড দেবে।এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড।
মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আগামী ৩০ জুন বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জুন।
ঢাকা/এসএইচ
ট্যাগঃ
































