১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ইস্টার্ণ ইন্স্যুরেন্সের আয় বেড়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১০:৪১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১০২৫৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ণ ইন্স্যুরেন্স গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।
বুধবার (১৩ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৪ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৯৫ পয়সা আয় হয়েছিল।
আলোচ্য সময়ে কোম্পনিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৯৫ পয়সা ; যা আগের বছর একই সময় ০.০৬ পয়সা ছিল।
৩১ মার্চ,২০২৬ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫০ টাকা ৭১ পয়সা।
ঢাকা/এসএইচ



































