১৯৭ কোটি টাকার শেয়ার ইস্যুর অনুমোদন পেল মিডল্যান্ড ব্যাংক
- আপডেট: ১১:৫১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১০১৯৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংকের২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসির ২০ মে ২০২৬ তারিখের চিঠির মাধ্যমে ব্যাংকটিকে ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড হিসেবে ১০ টাকা অভিহিত মূল্যের ১ কোটি ৯৭ লাখ ৬৫ হাজার ৭৯৫টি শেয়ার ইস্যুর সম্মতি দেওয়া হয়েছে। এর মোট মূল্য দাঁড়াচ্ছে ১৯৭ কোটি ৬৫ লাখ ৭ হাজার ৯৫০ টাকা।
এই শেয়ার ইস্যুর ফলে মিডল্যান্ড ব্যাংকের পরিশোধিত মূলধন বর্তমান ৬৫৮ কোটি ৮৫ লাখ ৯৮ হাজার ৪৫০ টাকা থেকে বেড়ে ৬৭৮ কোটি ৬২ লাখ ৫৬ হাজার ৪০০ টাকায় উন্নীত হবে।
এদিকে পূর্বঘোষিত রেকর্ড ডেট আগামী ১ জুন ২০২৬ বহাল থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি। ওই রেকর্ড ডেট অনুযায়ী যোগ্য শেয়ারহোল্ডাররা আগামী ২৪ জুন অনুষ্ঠিতব্য ব্যাংকটির ১৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশগ্রহণের পাশাপাশি ৩ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ডসহ মোট ৬ শতাংশ লভ্যাংশ পাওয়ার অধিকারী হবেন।
ঢাকা/এসএইচ


































