১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

এম্পোরি প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগে চ্যাম্পিয়ন গুলশান স্পোর্টিং ক্লাব

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ১০১৮৫ বার দেখা হয়েছে

এম্পোরি প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ-২০২৬’-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গুলশান স্পোর্টিং ক্লাব এবং রানার্সআপ ট্রফি জিতে নিয়েছে অ্যালোরো শাটলার্স একাডেমি।

রাজধানী ঢাকার শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই লিগে দলগুলোর মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই, যার প্রমাণ পাওয়া যায় পয়েন্ট তালিকায়; যেখানে শীর্ষ তিনটি দল গুলশান স্পোর্টিং ক্লাব, অ্যালোরো শাটলার্স একাডেমি এবং ঢাকা গ্ল্যাডিয়েটর্স প্রত্যেকেই ১০ পয়েন্ট করে অর্জন করে। তবে সেট ও পয়েন্ট ব্যবধানের হিসেবে গুলশান ও অ্যালোরো যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে এবং ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে তৃতীয় স্থানে থেকে সন্তুষ্ট থাকতে হয়।

দেশের ক্রীড়াঙ্গনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ব্যাডমিন্টন লিগটি দীর্ঘ ১১ বছর পর পুনরায় আয়োজিত হয়েছে, যা ব্যাডমিন্টনের হারানো জৌলুস ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। গত ১৫ মে শুরু হওয়া এই ছয় দিনব্যাপী প্রতিযোগিতায় অন্যান্য অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে নিট কনসার্ন ব্যাডমিন্টন ক্লাব ৬ পয়েন্ট, মাহা স্পোর্টিং ৪ পয়েন্ট এবং ইউরোপা ইয়ুথ ব্যাডমিন্টন ক্লাব ২ পয়েন্ট পায়, তবে ভাস্তিকা স্পোর্টস ব্যাডমিন্টন ক্লাব কোনো পয়েন্ট অর্জনে ব্যর্থ হয়।

ব্যক্তিগত নৈপুণ্যের বিচারে লিগের পুরুষ বিভাগে দুর্দান্ত খেলে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার পেয়েছেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন আয়মান ইবনে জামান এবং নারী বিভাগে সেরা খেলোয়াড় হিসেবে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছেন ম্যাথেনা মাধুর্য বিশ্বাস।

২০ মে বুধবার বিকেলে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে এই লিগের পর্দা নামে এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব মোঃ জোবায়েদুর রহমান রানা।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ ডন। এ সময় উপস্থিত ছিলেন ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স ও পিআর) এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবীর সুমন।

ভিসতার পক্ষ থেকে পুরুষ বিভাগের সেরা খেলোয়াড় আয়মান ইবনে জামানকে টেলিভিশন এবং নারী বিভাগের সেরা খেলোয়াড় ম্যাথেনা মাধুর্য বিশ্বাসকে ফ্রিজ উপহার প্রদান করা হয়।

এই আয়োজনের মাধ্যমে ব্যাডমিন্টন ফেডারেশন নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করেছে যা ভবিষ্যতে দেশের জন্য সুনাম বয়ে আনবে বলে সকলে আশা প্রকাশ করেন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

এম্পোরি প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগে চ্যাম্পিয়ন গুলশান স্পোর্টিং ক্লাব

আপডেট: ০৫:২৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬