খাতভিত্তিক লেনদেনের শীর্ষে সাধারণ বীমা খাত
- আপডেট: ০৬:৪০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ১০১৭৬ বার দেখা হয়েছে
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সাধারণ বীমা খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৯.৩ শতাংশ রয়েছে এ খাতের অবদান।ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। এই খাতে ১২.৯ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ ফার্মা খাতে ১০.৫ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- বস্ত্র খাতে ৯.৭ শতাংশ, ব্যাংক খাতে, খাদ্য খাতে ৬.২ শতাংশ, জীবন বীমা খাতে ৫.৬ শতাংশ, আইটি খাতে ৫.১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৬ শতাংশ, বিবিধ খাতে ৩.৬ শতাংশ, আর্থিক খাতে ৩.৬ শতাংশ, সেবা-আবাসন খাতে ২.৩ শতাংশ, সিরামিক খাতে ২.১ শতাংশ, কাগজ খাতে ২ শতাংশ, সিমেন্ট খাতে ১.৬ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৩ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.২ শতাংশ, ট্যানারি খাতে ১.১ শতাংশ,ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ৮ শতাংশ, পাট খাতে দশমিক ১ শতাংশ লেনদেন হয়েছে।
ঢাকা/আরএইচ


































