সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের আস্থায় ‘এ’ ক্যাটাগরির ৬ শেয়ার
- আপডেট: ০৬:৪৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ১০১৭৭ বার দেখা হয়েছে
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে ’এ’ ক্যাটাগরির কোম্পানি। আলোচ্য সপ্তাহে তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ‘এ’ ক্যাটাগরির।ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।
’এ’ ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, আইপিডিসি ফিন্যান্স, সেনা ইন্স্যুরেন্স পিএলসি, সামিট অ্যালায়েন্স পোর্ট ও শাহজালাল ইসলামী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স
সপ্তাহের ব্যবধানে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ২৮.৫২ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩০ টাকা ৫০ পয়সা ; যা গত সপ্তাহে ৩৯ টাকা ২০ পয়সা দাঁড়িয়েছে।
২০২৫ সালে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
সপ্তাহের ব্যবধানে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ২৫.৫২ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫২ টাকা ৫০ পয়সা ; যা গত সপ্তাহে ৬৫ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
আইপিডিসি ফিন্যান্স
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২২.৮০ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৯ টাকা ৩০ পয়সা ; যা গত সপ্তাহে ২৩ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
সেনা ইন্স্যুরেন্স
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২০.৫৭ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৮৪ টাকা ৬০ পয়সা ; যা গত সপ্তাহে ১০২ টাকা দাঁড়িয়েছে।
কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
এছাড়া সামিট অ্যালায়েন্স পোর্ট ১৯.৭৬ শতাংশ ও শাহজালাল ইসলামী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ১৮.৩৮ শতাংশ দর বেড়েছে।
ঢাকা/আরএইচ


































