১০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ১০১৭৪ বার দেখা হয়েছে

চট্টগ্রামে রাউজানে মাকসুদুল হক চৌধুরী মাসুদ (৪৫) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে

নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার বেতাগী এলাকার মৃত খালেদ চৌধুরীর ছেলে।স্থানীয়রা জানান, বালুর ব্যবসা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটতে পারে। এ ছাড়া আসন্ন স্থানীয় নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবেও আলোচনায় ছিলেন।এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

এ দিকে, হত্যাকাণ্ডের প্রতিবাদে দলীয় নেতাকর্মীরা ইছাখালী এলাকায় টায়ার জ্বালিয়ে কাপ্তাই সড়ক অবরোধ করেছেন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অবরোধের কারণে কাপ্তাই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে।
ঢাকা/আরএইচ

শেয়ার করুন

চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা

আপডেট: ০৭:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬