০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

খেটে খাওয়া মানুষের জন্য দেয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ১০১৭৬ বার দেখা হয়েছে

সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রেখে যেই বাজেট করা হয়েছে সেই বাজেটকে কিছু কিছু মানুষ চানাচুর ও গণবিরোধী হিসেবে আখ্যা দেয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৭ জুন) সিলেটের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিন।প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের প্রচার সিলেটের মাটি থেকে শুরু হয়েছিল। হবিগঞ্জে ঘোষণা দিয়েছিলাম চা বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিব। আজ শ্রীমঙ্গলের মাটিতে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হলো।

তিনি বলেন, মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকলকে একযোগে কাজ করতে হবে। পুরুষদের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে না পারলে সেটা সম্ভব নয়। তাই ফ্যামিলি কার্ডের কথা বলেছি যা নির্বাচনের পরে এক মাস যাওয়ার আগেই বাস্তবায়ন শুরু করেছে সরকার। মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে এই সরকার।

তিনি আরও বলেন, কিন্তু কয়েকদিন ধরে পত্রিকাগুলো দেখুন। বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা, চিকিৎসাসহ অনেক ক্ষেত্রে বরাদ্দ রেখেছে সরকার। যে বাজেটে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে অনেকে সেই বাজেট পছন্দ হয় নাই। কিছু কিছু মানুষ বলেছে সেই বাজেট নাকি চানাচুরের মতো। যে বাজেট মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায় সেই বাজেটকে তারা চানাচুর ও গণবিরোধী বলে।

তিনি আরও বলেন, যে বাজেটে ৬০টি পণ্যের শুল্ক তুলে নেয়া হয় সেটিকে যারা গণবিরোধী বাজেট বলে তারা জনগণের বন্ধু হতে পারে না। সকলকে সচেতন হতে হবে। যারা এসব কাজে বাধা দেবে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।সরকারের পরিকল্পনা সফল করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্রকে নস্যাৎ করতে পারবে না কেউ। আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তীতে মিলেমিশে কারা দেশের গণতন্ত্রকে বারবার ধ্বংসের দিকে নিয়ে গেছে।

বিভিন্ন সময়ে অনেকেই বিদেশে পালিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া কখনো জনগণকে ছেড়ে যাননি। এ দেশেই আমাদের শেষ ঠিকানা। যারা বিভ্রান্ত করতে চায় তারা প্রশ্ন তোলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ ভাগ্য উন্নয়ন পরিকল্পনার টাকা কোথা থেকে আসবে? জনগণের টাকা জনগণকে ফেরত দেয়া হবে। জনগণের টাকা আর পাচার হতে দেয়া হবে না। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য দেশের কল্যাণে ব্যয় করা হবে। টাকার অভাব হবে না। যারা টাকা পাচার করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

খেটে খাওয়া মানুষের জন্য দেয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী

আপডেট: ০৩:০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬