এবি ব্যাংকের এজিএমে ডিভিডেন্ড অনুমোদন
- আপডেট: ০৬:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / ১০৪৭৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা আজ বৃহস্পতিবার (১০ জুন) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের শেয়ারহোল্ডারবৃন্দ সর্বসম্মতিক্রমে ৫% স্টক ডিভিডেন্ড অনুমোদন করেন।
এবি ব্যাংকের চেয়ারম্যান মুহাম্মদ এ. (রুমী) আলী সভায় সভাপতিত্ব করেন। এসময় ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল, সম্মানিত পরিচালকবৃন্দ ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এজিএমে ফিরোজ আহমেদ, খাইরুল আলম চৌধুরী এবং মোঃ মাকসুদুল হক খানকে পরিচালক হিসেবে পুনঃনিয়োগ দেয়া হয়। শেয়ারহোল্ডারগণ শফিকুল আলমকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করেন। শেয়ারহোল্ডারগণ ২০২১ সালের জন্য ব্যাংকের নিরীক্ষক হিসাবে একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-কে বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে এবং মেসার্স এস এফ আহমেদ এন্ড কোং- কে কর্পোরেট গভর্নেন্স কমপ্লাইন্স নিরীক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন।
উল্লেখ্য, গত ১২ই এপ্রিল ২০২১ এবি ব্যাংক তার সফল ব্যাংকিং কার্যক্রমের ৩৯ বছর পূর্ণ করেছে। এই পরিক্রমায় গত ২০২০ সালে ব্যাংকের নেট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২,৪৪৮ কোটি টাকায় এবং ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ৩৮,৫৭৬ কোটি টাকায় যা পূর্ববর্তী বছরের তুলনায় ৫.৫২% বেশি।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- বাজেট বাস্তবায়নই কঠিন চ্যালেঞ্জ : বিসিআই
- নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ
- বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড আনছে জিএম ইক্যুইটি
- ডিভিডেন্ড পাঠিয়েছে ২ কোম্পানি
- করোনায় আমদানি নীতি সহায়তার সময়সীমা ৬ মাস বাড়ল
- ব্লক মার্কেটে ৫৪ কোটি টাকার লেনদেন
- করোনায় নতুন মৃত্যু ৪০, শনাক্ত ২৫৭৬
- ফের লেনদেন বন্ধের মেয়াদ বেড়েছে পিপলস লিজিংয়ের
- দরপতনের শীর্ষে ঢাকা ইন্স্যুরেন্স
- সূচক ঊর্ধ্বমুখী, কমেছে লেনদেন
- মৃত্যুর পর প্রমাণ হলো শরিফুলের শেয়ার কারসাজি
- দর বাড়ার শীর্ষে জাহিন স্পিনিং
- ইসলাম প্রচারে যা করণীয় সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি
- মেসিকে দলে পাওয়ার স্বপ্ন দেখছে ইন্টার!




































