১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

আর্থিক প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা বাড়াতে নির্দেশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৫৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • / ১০৪৮৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আর্থিক প্রতিষ্ঠানে সাইবার সিকিউরিটি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি ডেটাবেইসের নিয়মিত ব্যাকআপ সংরক্ষণের জন্য টিম গঠন করতে বলা হয়েছে।

সোমবার (২১ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, সাইবার সিকিউরিটি নিশ্চিত এবং ডেটাবেইসের নিয়মিত ব্যাকআপ সংরক্ষণ নিশ্চিতের জন্য প্রত্যেক আর্থিক প্রতিষ্ঠানে সাইবার সিকিউরিটি ম্যানেজমেন্ট টিম গঠন করতে হবে। সাইবার সিকিউরিটি ম্যানেজমেন্ট টিমকে আইসিটি সিকিউরিটি এবং সিস্টেমের ব্যাকআপ সংক্রান্ত প্রতিষ্ঠানের সামগ্রিক অবস্থা নিয়মিত পরিচালনা পর্ষদ সভায় উপস্থাপন করতে হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ন্যূনতম প্রতি কর্মদিবস শেষে সামগ্রিক লেজার, ডেটাবেইস এবং ব্যাকআপ সংগ্রহ করে গাইডলাইন অনুযায়ী তা যথাযথভাবে সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আইটি ঝুঁকিগুলো কার্যকর ও ফলপ্রসূভাবে মোকাবিলা করার লক্ষ্যে ২০০৫ সালে প্রবর্তিত ও ২০১০ এবং ২০১৫ সালে সংশোধিত গাইডলাইন অন আইসিটি সিকিউরিটি ফর ব্যাংক অ্যান্ড নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের পরিপালন প্রত্যেক আর্থিক প্রতিষ্ঠানকে নিশ্চিত করতে হবে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আর্থিক প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা বাড়াতে নির্দেশ

আপডেট: ০১:৫৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১